আশুগঞ্জ পাওয়ার বন্ডের কুপন রেট ঘোষণা
উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৩:১৫
শেয়ারবাজারে তালিকাভুক্ত আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) নন-কনভার্টেবল অ্যান্ড ফুল্লি রিডেমেবল কুপন বিয়ারিং বন্ডের ট্রাস্টি বোর্ড কুপন রেট ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ৬ মাসের জন্য কুপন রেট ৮.৫০ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি দ্বিতীয় বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ ২০২১ সালের ৫ জুলাই থেকে ২০২২ সালের ৪ জানুয়ারি পর্যন্ত সময়ে আলোচ্য কুপন রেট ঘোষণা করেছে। কোম্পানিটির কুপন রেট সংক্রান্ত রেকর্ড ডেট ৪ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

