ময়মনসিংহে মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন

ময়মনসিংহে মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৩:৩১

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে ফেসবুক লাইভে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের অভিযোগ করে এই মামলার আবেন করা হয়।

মামলায় মুরাদ হাসান ছাড়াও আসামি করা হয়েছে ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদকেও।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী মামলার আবেদন করেন। সাইবার ট্রাইবুনালের বিচারক মো. বজলুর রহমান মামলার আবেদন গ্রহণ করেছেন। আদেশের জন্য বিচারক পরবর্তী তারিখ নির্ধারণের করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল হক বলেন, ‘মুরাদ হাসান জাইমা রহমানসহ বিভিন্ন নারীকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করেছেন। এছাড়াও তিনি দেশের সব নারী জাতিকে অসম্মান করেছেন। সরকার তাকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে ফেললেই তার বিচার হয়ে যায়নি। দেশের প্রচলিত আইনে মুরাদ হসানের এই ঘৃণ্যতম অপরাধের শাস্তির দাবিতে মামলার আবেদন করা হয়েছে। আমরা বিশ্বাস করি আদালত মামলা আমলে নিয়ে অপরাধীকে বিচারের আওতায় নিয়ে আসবেন।’

তিনি আরো বলেন, ‘নাহিদ রেইনস নামে একটি ফেইসবুক আইডি থেকে ডা. মুরাদ হাসানের অশালীন বক্তব্য প্রচার করায় তাকেও এই মামলার আসামি করা হয়েছে। নাহিদ রেইনস হলো মহিউদ্দিন হেলাল নাহিদের সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading