করোনায় একদিনে ১ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৮:৩০
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৫১ জন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ২০ ডিসেম্বর সকাল ৮টা থেকে ২১ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৮১ হাজার ৬৩৪ জন।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ২৬৪ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৭১ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৩৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৯৯ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় শুধু সিলেট বিভাগে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ইউডি/কেএস

