৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

উত্তরদক্ষিণ । বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৯:০৫

বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। দেশে আধুনিক, নির্ভরযোগ্য এবং টেকসই বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা গড়তেই ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ হাজার ২৫০ কোটি টাকা।

বুধবার (২২ ডিসেম্বর) বিশ্বব্যাংকের ওয়াশিংটন অফিস এই ঋণ অনুমোদন দিয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে বিশ্বব্যাংকের ঢাকা অফিস।

ঢাকা অফিস জানিয়েছে, বিশ্বব্যাংক ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন মডার্নাইজেশন কর্মসূচির আওতায় বাংলাদেশকে এই ঋণ অনুমোদন দিয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading