ধর্মীয় অনুভূতিতে আঘাত, সানি লিওনির গান নিষিদ্ধের দাবি

ধর্মীয় অনুভূতিতে আঘাত, সানি লিওনির গান নিষিদ্ধের দাবি

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৯:৫৫

‘মধুবন’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিওতে পারফর্ম করে বলিউড তারকা সানি লিওনির বিরুদ্ধে ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে।

ইন্ডিয়ার গণমাধ্যম এনডিটিভি বলছে, রাধা-কৃষ্ণের প্রেমকাহিনি নিয়ে এই গানে সানি লিওনির নাচ সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলেছেন অনেক নেটিজেন। সেই অভিযোগে এবার মথুরার পুরোহিত নবল গিরি মহারাজ মিউজিক ভিডিও নিষিদ্ধের দাবি তুলেছেন।

এই পুরোহিত এমনও হুমকি দিয়েছেন, সানি লিওনি প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাকে ইন্ডিয়াতে থাকতে দেওয়া হবে না।

১৯৬০ সালে ‘কোহিনূর’ সিনেমায় ‘মধুবন মে রাধা নাচে’ শিরোনামে এই গানে কণ্ঠ দিয়েছিলেন প্রথ্যাত সংগীতশিল্পী মোহাম্মদ রফি। সম্প্রতি সারেগামা মিউজিক এই গানটির নতুন মিউজিক ভিডিও ‘মধুবন’ শিরোনামে প্রকাশ করে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading