জীবদ্দশায় অবহেলিত শেক্সপিয়ার মৃত্যুর পর হলেন কিংবদন্তি
উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১ । আপডেট ১২:১৫
উইলিয়াম শেক্সপিয়ার শুধু কিংবদন্তি লেখকই নয়, তিনি একাধারে উপন্যাসিক, কবি, কিংবদন্তি নাট্যকার ও লেখক ছিলেন। তার লেখার পটভূমি, বিষয়বস্তু এবং সরলতা তাকে ইংরেজি সাহিত্যের মহারাজার আসনে বসিয়েছে। তার রচিত একেকটি নাটক কিংবদন্তি কেও হার মানায়। তার সমসাময়িক লেখকদের মধ্যে তিনি ছিলেন অনন্য। তার লেখা প্রতিটি নাটক মানুষের মনে গভীরভাবে স্থান করে নিয়েছে। ইংরেজি সাহিত্যের সব থেকে বিখ্যাত লেখক উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে লিখেছেন সাইফুল অনিক।
উইলিয়াম শেক্সপিয়ার ইংল্যান্ডের জাতীয় কবি এবং”বার্ড অব অ্যাভন” অ্যাভনের চারণ কবি নামে অভিহিত করা হয় ইংরেজি সাহিত্যে তার নাটকগুলি একেকটি অমরকীর্তি হয়ে রয়েছে। তার নাটকগুলি যে কোন নাট্যকারের নাটকের চাইতে বেশি বার মঞ্চস্থ হয়েছে।
জন্ম ও বেড়ে উঠা
ইংরেজ মহাকবি উইলিয়াম শেক্সপিয়ার ১৫৬৪ সালের ২৩ এপ্রিল স্ট্রাটফোর্ড-আপন-আভন নামক একটি মফস্বল শহরে জন্মগ্রহণ করেন ও সেখানেই বেড়ে উঠেন। তবে তার জন্ম তারিখটা অনুমান নির্ভর। স্ট্রাটফোর্ড হলি ট্রিনিটি চার্চে ২৬ এপ্রিল তাঁর ব্যাপ্টিজম হয়, সে প্রমাণ নথিতে আছে।
ইংল্যান্ডে তখন যে কোনো শিশু জন্মানোর তিনদিন পর তার ব্যাপ্টিজম বা আকিকা হতো। সে হিসেবে শেক্সপিয়ারের জন্ম তারিখ ২৩ এপ্রিল ধরা হয়। তার পুর নাম গুলিমাস ফিলিয়াস জোহান্স শেক্সপিয়ার। অর্থাৎ, উইলিয়াম হলো জন শেক্সপিয়ারের ছেলে। শেক্সপিয়ারের মায়ের নাম ছিল মেরি আর্ডেন শেক্সপিয়ার।
জন ও মেরির চার ছেলে ও চার মেয়ের মধ্যে শেক্সপিয়ার ছিলেন তৃতীয় সন্তান ও প্রথম পুত্র। তখন ইংল্যান্ডে প্লেগ রোগে শিশু মারা যেত বেশি। শেক্সপিয়ারের চার ভাইবোন শিশু বয়সে মারা গেলেও বাকি চারজনের মধ্যে শেক্সপিয়ার সবচেয়ে বেশি দিন বেঁচে ছিলেন।
শিক্ষাজীবন
শেক্সপিয়ার শিশু বয়সে হয়ত “পেটি স্কুল” বা নিম্ন প্রাইমারি স্কুলে গেছিলেন। তারপর “দ্য কিংস নিউ স্কুল” নামক গ্রামার স্কুলে পড়ে থাকতে পারেন। শেক্সপিয়ারের সময় সবচেয়ে পরিচিত পাঠ্যবই ছিল কবি উইলিয়াম লিলি রচিত গ্র্যামাটিকা ল্যাটিনা। আর সে সময়কার খুব নাম করা শিক্ষক, যিনি রানী এলিজাবেথকেও পড়িয়েছিলেন, রজার আসকাম একটি বই লিখেছিলেন যার মধ্যে ল্যাটিন টেক্সটের পাশাপাশি ইংরেজি অনুবাদ ছিল।
শেক্সপিয়ারের সাহিত্য থেকে প্রমাণ পাওয়া তিনি ঈশপের গল্প, আপুলিয়সের গোল্ডেন এ্যাস, এবং ওভিদের মেটাফরসোসিস খুব ভালো রপ্ত করেছিলেন। ইংরেজি ব্যাকরণ নিয়ে তাঁর খুব ঘর্মাক্ত সময় গেছিল বোঝা যায়। রবীন্দ্রনাথ ও নজরুলের মতো শেক্সপিয়ারও স্কুলজীবনকে ভালোবাসতে পারেননি।
যাপিত জীবন
আঠার বছর বয়সে ১৫৮২ সালের নভেম্বরে শেক্সপিয়ার বিয়ে করেন প্রতিবেশী গ্রাম শটারির নিবাসী, এবং তাঁর চেয়ে ছয় বছরের বড়, অ্যান হাথাওয়েকে। বিয়ের ছ’মাসের মধ্যে তাঁদের প্রথম কন্যা সুসানা জন্ম নেয়। এর তিন বছর পর অ্যানের জমজ বাচ্চা হয়। মেয়ে সুসানা ও জুডিথ অনেকদিন বাঁচেন, কিন্তু ছেলে হ্যামনেট (মতান্তরে হ্যামলেট) মাত্র ১১ বছর বয়সে মারা যায়। শেক্সপিয়ারের এ নিয়ে উদ্বেগ ছিল, তাই দেখা যায় ম্যাকবেথ নাটকে ম্যাকবেথ লেডি ম্যাকবেথকে বলছেন, কেবল পুত্রসন্তানের জন্ম দাও।
১৫৮৫ থেকে ১৫৯২ পর্যন্ত এ সাত বছর শেক্সপিয়ারের জীবন সম্পর্কে কিছুই জানা যায় না। শেক্সপিয়ারের জীবনীকার ও গবেষকেরা এই ‘লস্ট ইয়ারস’ নিয়ে নানা তত্ত্ব বের করেছেন, তবে এখন সবচেয়ে বেশি যে ধারণাটা গুরুত্ব পাচ্ছে সেটি হচ্ছে ই. এ. জে হনিগম্যান প্রদত্ত এ তথ্যটি যে শেক্সপিয়ার ঐ সময়টুকুতে কোন ধনী লোকের গৃহে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন।
সাহিত্য চর্চা
আশ্চর্য হলেও সত্যি যে, তার লেখাগুলি প্রকাশিত হতে থাকে তার মৃত্যুর পর। তার জীবিতকালে প্রকাশকরা তার রচনা প্রকাশে অনাগ্রহী ছিলেন। শেক্সপিয়ারের সনেট কবিতার বইটি প্রকাশ পায় ১৬০৯ সালে, এই বইটিতে মোট ১৫৪ টি সনেট কবিতা রয়েছে। আলাদা আলাদা কবিতাগুলোকে পরবর্তীতে পাঠকদের উদ্দেশ্যে একত্রিত করে মুদ্রণ করা হয়েছে। তার রচিত নাটকগুলি ১৬২৩ খ্রিস্টাব্দ থেকে প্রকাশিত হতে থাকে।
তার নাটকের সংখ্যা চৌত্রিশটি। তার নাটকগুলি বিয়াগান্তো, ঐতিহাসিক এবং হাস্যরসাত্মক তিনটি শ্রেণীতে বিভক্ত। বিয়াগান্তো নাটকের মধ্যে রয়েছে রোমিও জুলিয়েট, ম্যাকবেথ, টাইটাস এড্রোনিকাস, হ্যামলেট, ওথেলো, কোরিও লানাস, টাইমস অফ এথেন্স।
ঐতিহাসিক নাটক হল; জুলিয়াস সিজার, কিং লিয়ার, অ্যান্টনী ও ক্লিওপেট্রা, হেনরি দ্য সিকস্থ, কিং জন, তৃতীয় রিচার্ড, দ্বিতীয় রিচার্ড।
হাস্যরসাত্মক নাটকরূপে বিবেচিত মাচ এডো এবাউট নাথিং, দ্য কমেডি অফ এররর্স, অ্যাজ ইউ লাইক ইট, দ্য টেম্পেস্ট, দ্য নোবল কিংসমেন, অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, সিম্পোলিন, দ্য মেরী ওয়াডস অফ উইন্ডসর, টুয়েলভথ নাইট, দ্য উইন্টার্স টেল, মিড সামার নাইটস ড্রিম, দ্যা টেমিং অফ দ্য শু, দ্য জেন্টলমেন অফ ভেরোনা, ট্রয়লাস অ্যান্ড গ্রোমিডা ইত্যাদি।
ফার্স্ট ফোলিও বইয়ের ইতিহাস
শেক্সপিয়ার যেই সময় নাটক রচনা করেছেন সেই কালে নাটক প্রকাশনা এবং পড়ার প্রচলন তেমন ছিল না, তাই তার জীবিত অবস্থায় কোন নাটকই পাঠক মহলে সেই রকমভাবে আলোড়ন তুলতে পারেনি, তার প্রকাশিত প্রথম আলোড়ন সৃষ্টিকারী বই হচ্ছে ফাস্ট হলিউড, ১৬২৩ সালে তাঁর দুই প্রাক্তন নাট্যসহকর্মী দুটি নাটক বাদে শেক্সপিয়ারের সমগ্র নাট্যসাহিত্যের রচনা সমগ্র ফার্স্ট ফোলিও প্রকাশ করেন।
সম্প্রতি নিউইয়র্ক এ একটি অকশনের তার এই প্রথম প্রকাশনার বইয়ের একটি কপি ১০ মিলিয়ন আমেরিকান ডলার মূল্যে বিক্রি হয়েছে, যা একটি রেকর্ড পরিমাণ অর্থ।
শেক্সপিয়ারের মৃত্যু
শেক্সপিয়ারের মৃত্যু হয় ২৩ এপ্রিল ১৬১৬ সালে ৫২ বছর বয়সে তার প্রিয় শহর স্ট্যাটফোর্ড অন-অ্যাভনে। তাকে সমাহিত করা হয়েছে চার্জ অফ দা হোলি ট্রিনিটি, স্ট্যাটফোর্ড তার কবরটি খুবই পবিত্রতার সাথে রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। সারা পৃথিবী থেকে বিভিন্ন সাহিত্যপ্রেমী মানুষ যারা লন্ডনে আসেন তার এই কবরটি দেখার জন্য। যা তাদের হৃদয়ে খুবই সক্রিয় অনুভূতি সৃষ্টি করে। এত বড় প্রতিভাবান পুরুষ। অথচ তার সম্পর্কে অনেক তথ্যই আমাদের অজানা।
ইউডি/ অনিক

