যমুনা অয়েলের পর্ষদ সভা ৩০ ডিসেম্বর
উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৬:২০
শেয়ারবাজারে জ্বলানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি যমুনা অয়েলের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
রবিবার (২৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ওই দিন যমুনা অয়েলের পরিচালনা পর্ষদ সভা বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
রবিবার ডিএসইতে যমুনা অয়েলের শেয়ার সর্বশেষ ১৭০ টাকায় লেনদনে হয়েছে।

