‘দ্রুত লঞ্চটি পাড়ে থামালে এত লোকের মৃত্যু হতো না’

‘দ্রুত লঞ্চটি পাড়ে থামালে এত লোকের মৃত্যু হতো না’

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৬:২৭

আগুন লাগার পরে লঞ্চ কর্তৃপক্ষ দ্রুত লঞ্চটি অ্যাঙ্কর করে পাড়ে থামালে এত লোকের মৃত্যু হতো না। যেহেতু নদী খুব ছোট। কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ সেটা করেনি। যার কারণে হতাহতের সংখ্যা বেশি হয়েছে বলে জানিয়েছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান পিএসসি।

রবিবার (২৬ ডিসেম্বর) তিনি ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ ‘এমভি অভিযান’ এ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে দুপুর ১২ টায় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান সুগন্ধা নদীর বিভিন্ন পয়েন্টে পরিদর্শন করেন। এ সময় তিনি আগুনে পুড়ে যাওয়া লঞ্চটিরও বিভিন্ন স্থান ঘুরে দেখেন।

এ সময় লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এটার আমরা এখনও প্রাথমিক পর্যায়ে আছি। পুরো তদন্ত শেষ করতে আমাদের প্রায় দুই সপ্তাহ সময় লাগবে। তার পরে আমরা একটা ধারণা দিতে পারব কোন কারণে আগুন লেগেছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading