দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৬:৪৮

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩০০টির বা ৭৯.৩৬ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইস্টার্ন লুব্রিক্যান্টসের।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস বৃহস্পতিবার ইস্টার্ন লুব্রিক্যান্টসের ক্লোজিং দর ছিল ৩৩২২ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাড়ায় ২৮১৮ টাকা ২০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫০৩ টাকা ৯০ পয়সা বা ১৫.১৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইস্টার্ন লুব্রিক্যান্টস ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুডের ৬.৯১ শতাংশ, এপোলো ইস্পাতের ৬.৭৪ শতাংশ, স্টাইল ক্রাফটের ৬.৬৯ শতাংশ, লিবরা ইনফিউশনের ৬.১৩ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৬.০৬ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫.৯৫ শতাংশ, সাভার রিফ্যাক্টরিজের ৫.৯৩ শতাংশ, রেনউইক যগেশ্বরের ৫.৭৮ শতাংশ এবং এডিএন টেলিকমের ৫.৭৬ শতাংশ দর কমেছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading