করোনায় একদিনে ৪ জনের প্রাণহানি

করোনায় একদিনে ৪ জনের প্রাণহানি

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৬:৫৫

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৬০ জন।

২৫ ডিসেম্বর সকাল ৮টা থেকে ২৬ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৮৩ হাজার ২৫৩ জন।

রবিবার (২৬ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে। উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ২৪৭ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ৪২৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৫৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৯০ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন এবং রাজশাহী বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading