ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে বঙ্গভবনে ন্যাপ

ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে বঙ্গভবনে ন্যাপ

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৭:১০

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির ৭ সদস্যের একটি প্রতিধিনি দল রাষ্ট্রপতির ডাকা নির্বাচন কমিশন পুনর্গঠনের সংলাপে অংশ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছে।

রবিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টায় তারা বঙ্গভবনে যান। ন্যাপের কার্যকরি সভাপতি আইভি আহমেদের নেতৃত্বে বঙ্গভবনে যান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান, কাজী সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিক আহমেদ খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পার্থ সারথি চক্রবর্তী, সমাজ কল্যাণ সম্পাদক অনিল চক্রবর্তী।

এর আগে গত ২০ ডিসেম্বর সংলাপে অংশ নিয়েছিল সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ও ২২ ডিসেম্বর সংলাপে অংশ নিয়েছিল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

আজ সন্ধ্যা ৬টায় আরেক সংলাপে কমরেড খালেকুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) অংশ নেওয়া আমন্ত্রণ থাকলে তারা অংশ নিচ্ছে না। এ প্রসঙ্গে খালেকুজ্জামান গতকাল ঢাকা পোস্টকে জানিয়েছেন, আমরা এর আগে দুই বার সংলাপে অংশ নিয়েছি। সেই সংলাপে দলের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো দিয়েছিলাম, সেইগুলো এখনও প্রাসঙ্গিক। আগের সেই প্রস্তাবনাগুলো এখনো বাস্তবায়ন হয়নি। ফলে, এখন আবার সংলাপে গিয়ে কি লাভ?

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading