নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ৩

নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ৩

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৯:৩০

নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেইট (ফলপট্রি) এলাকায় বাসে ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী আনন্দ পরিবহনের যাত্রীবাহী একটি বাসকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ট্রেন ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে এক নম্বর রেলগেট এলাকায় রেললাইনের ওপরে আনন্দ পরিবহনের একটি বাস আটকে যায়। প্রচণ্ড যানজটের কারণে ট্রেন আসছে দেখেও বাসটি আর সরতে পারেনি। ঢাকা থেকে আসা ট্রেনটিও থামতে পারেনি। ফলে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading