সংশোধনের বাজারে কমেছে সূচক ও লেনদেন

সংশোধনের বাজারে কমেছে সূচক ও লেনদেন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৯:১৫

পুঁজিবাজারে ২ দিনের উর্ধগতির পর আজ কিছুটা মূল্য সংশোধন হয়েছে। তাতে কমেছে মূল্য সূচক ও লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ছিল অভিন্ন ধারা।

ডিএসইতে বুধবার (২৯ ডিসেম্বর) ৩৭৭ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ১৯৬টির দাম। আর ৮৪ কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আজ ১১ দশমিক ৪৮ পয়েন্ট (০.১৭%) কমে ৬ হাজার ৭৩১ দশমিক ১৪ শতাংশ হয়েছে। এদিন অপর দুই সূচক ডিএসই৩০ কমেছে ০.০৫ শতাংশ এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক কমেছে ০.২৯ শতাংশ।

ডিএসইতে আজ ৭৩৪ কোটি ৪ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে, যার পরিমাণ আগের দিনের চেয়ে ১৩৮ কোটি ৫৬ লাখ টাকা বা প্রায় ১৬ শতাংশ।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা গেছে, আজ প্রায় সব খাতেই ছিল মিশ্র অবস্থা। প্রায় সম সংখ্যক কোম্পানির শেয়ারের দাম বেড়েছে বা কমেছে। শেয়ারের দর বৃদ্ধিতে কোনো খাতের আধিপত্য ছিল না।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading