চট্টগ্রামের বাংলাদেশ ফাইন্যান্সের শাখা স্থানান্তর

চট্টগ্রামের বাংলাদেশ ফাইন্যান্সের শাখা স্থানান্তর

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৯:৩৫

চট্টগ্রাম আগ্রাবাদের আজিজ কোর্টে স্থানান্তরিত হলো বাংলাদেশ ফাইন্যান্সের চট্টগ্রামের অফিস। চট্টগ্রামবাসী আরও উন্নত ও সুসজ্জিত পরিবেশে বাংলাদেশ ফাইন্যান্সের আর্থিক সেবা নিতে পারবেন প্রতিষ্ঠানটির এই শাখায়।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন ও তার মা বিবি আমেনা ফিতা কেটে নতুন অফিসের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন বলেন, বন্দর শহরের আকর্ষণীয় লোকেশনের এই অফিস আর্থিক সেবাদানে সেরা ও আধুনিক সুযোগ-সুবিধায় পরিপূর্ণ থাকবে, যা প্রশংসনীয়। করোনার মধ্যেও বাংলাদেশ ফাইন্যান্সের শক্ত ভিত্তি দেশে বিদেশে উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ বলেন, ক্লায়েন্টকে সর্বোচ্চ সেবা দেয়া এবং বাড়তি যত্ন নেয়ার ক্ষেত্রে আজিজ কোর্টের নতুন শাখাটি বিশেষ ভূমিকা রাখবে। শুধু তাই নয় দারুণ পরিবেশে অনলাইন সেবা পেতেও ক্লায়েন্টরা স্বাচ্ছন্দ্য অনুভব করবে। পরবর্তী ৩ বছরে বাংলাদেশ ফাইন্যান্সের ব্যালেন্স শিট ৭ হাজার ৫শ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশাও প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম, বাংলাদেশ ফাইন্যান্সের ভাইস চেয়ারম্যান ইকবাল ইউ আহমেদ, পরিচালক মো. রোকনুজ্জামান, আনোয়ার গ্রুপের টেক্সটাইল ডিপার্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন মাহমুদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের পরিচালক ইউসুফ আমান, ফুরকান মুহাম্মদ এন হোসেন, বিডি সিকিউরিটিজের পরিচালক ফোরকান আহমেদ মুন, ব্যবস্থাপনা পরিচালক এএইচএম নাজমুল হাসান, বিডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক বরুণ প্রসাদ পল, বাংলাদেশ ফাইন্যান্সের চট্টগ্রাম শাখার শাখা ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুনসহ প্রমুখ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading