‘পদ্মাপুরাণ’ সিনেমা দেখুন ঘরে বসে

‘পদ্মাপুরাণ’ সিনেমা দেখুন ঘরে বসে

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৫:১০

এবার ঘরে বসে দেখা যাচ্ছে রাশিদ পলাশের ‘পদ্মাপুরাণ’ সিনেমা। ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে বছরের প্রশংশিত সিনেমাটি।

এক বিজ্ঞপ্তিতে পরিচালক রাশিদ পলাশ জানিয়েছেন, ‘বছর শেষে এটা সিনেমার দর্শকদের জন্য এক ধরনের উপহারও বলতে পারেন। যারা হলে গিয়ে ছবিটি দেখতে পারেননি, তারা এখন খুব সহজে ছবিটি দেখে নিতে পারবেন।’

গত ৮ অক্টোবর ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এরপর বগুড়া, ফরিদপুর ও বরিশালেও মুক্তি পায়।

রায়হান শশীর চিত্রনাট্যে সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।

এ সিনেমায় পাঁচটি গান আছে, গেয়েছেন চন্দনা মজুমদার, মুহিন, সৌরিন, আরিফ ও অংকন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading