বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৫৪ লাখ ছাড়ালো

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৫৪ লাখ ছাড়ালো

উত্তরদক্ষিণ । শনিবার, ১ জানুয়ারি ২০২২ । আপডেট ১০:০৫

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সাড়ে ৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখের বেশি মানুষের।

শনিবার (১ জানুয়ারি) আন্তর্জাতিক জরিপ মতে, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ লাখ ৫২ হাজার ৯০০ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৮ কোটি ৮৫ লাখ ১৩ হাজার ২৬৬ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৩৬ লাখ ৮৭ হাজার ৭১৪ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৬২৭ জন। এর আগের দিন করোনায় মারা ৭ হাজার ৩৩০ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ৩২ হাজার ৮২৪ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি দেশটিতে ৩ লাখ ৪৬ হাজার ৯২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৭১৩ জন। এখন পর্যন্ত আমেরিকায় ৫ কোটি ৫৬ লাখ ৯৬ হাজার ৫০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, করোনায় প্রাণ গেছে ৮ লাখ ৪৬ হাজার ৯০৫ জনের।

গত এক দিনে করোনায় সবেচেয়ে বেশি ৯১২ জন মারা গেছে রাশিয়া। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৩৮ জনের। রাশিয়ায় এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৯ হাজার ৯৮২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৩ লাখ ৮ হাজার ৮৬০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading