আজ থেকে কমবে তাপমাত্রা

আজ থেকে কমবে তাপমাত্রা

উত্তরদক্ষিণ । শনিবার, ১ জানুয়ারি ২০২২ । আপডেট ১০:৩০

আজ রাত থেকে দেশে তাপমাত্রা কমতে পারে। এই ধারাবাহিকতায় আগামী ৩ ও ৪ জানুয়ারি তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (১ জানুয়ারি) অধিদফতরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা এ তথ্য জানায়।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, আকাশে মেঘ থাকার কারণে গত কয়েকদিন তাপমাত্রা কমেনি। এ কারণে সেভাবে শীত পড়েনি। তবে আজকে থেকে তাপমাত্রা কমতে থাকবে। আগামী ৩ থেকে ৪ জানুয়ারি তাপমাত্রা আরও কমবে। মোট কথা, বাড়া ও কমার মধ্যেই থাকবে জানুয়ারির আবহাওয়া।

আজ তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকার তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এক প্রশ্নের জবাবে শাহনাজ সুলতানা বলেন, আগামী ৩ ও ৪ জানুয়ারি তাপমাত্রা কমবে, তবে একে শৈত্যপ্রবাহ বলা যাবে না। বর্তমান তাপমাত্রা যা আছে, তার থেকে অনেক কমবে। তাছাড়া একটি কেন্দ্রের তাপমাত্রা দিয়ে তো শৈত্যপ্রবাহ বলা যায় না। তিন-চারটা স্টেশনের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে তখন শৈত্যপ্রবাহ বলা হয়।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading