দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন

উত্তরদক্ষিণ । রবিবার, ২ জানুয়ারি ২০২২ । আপডেট ১৭:১০

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। অবশ্য আগুন লাগার কয়েক ঘণ্টা পর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার পার্লামেন্ট ভবনের ছাদে আগুনের লেলিহান শিখা দেখা যায়। কয়েক মাইল দূর থেকেও সেখান থেকে বের হওয়া কালো ধোঁয়া দেখা যায়। কয়েক ঘণ্টা পর কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আসার খবর জানায়। তবে এরপরও সেখান থেকে ভারী ধোঁয়ার কুণ্ডুলী উঠতে দেখা গেছে।

গণপূর্ত ও অবকাঠামো মন্ত্রী প্যাট্রিসিয়া ডি লিলি সাংবাদিকদের বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন এখন ন্যাশনাল অ্যাসেম্বলির চেম্বারে জ্বলছে, তবে অন্যান্য অংশের আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর এখনও জানা যায়নি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading