দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । সোমবার, ৩ জানুয়ারি ২০২২ । আপডেট ১৬:২৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩২টির বা ৩০.০১ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সোনালী পেপারের।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস রবিবার সোনালী পেপারের ক্লোজিং দর ছিল ৮৯৭ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৮৩০ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬৭ টাকা ৩০ পয়সা বা ৭.৪৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে সোনালী পেপার ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এটলাস বাংলাদেশের ৫.০৮ শতাংশ, লিবরা ইনফিশনের ৪.৫৭ শতাংশ, এএমসিএল প্রাণের ৪.২৬ শতাংশ, ঢাকা ডায়িংয়ের ৩.৮৪ শতাংশ, রেনউইক যগেশ্বরের ৩.৭৫ শতাংশ, বীচ হ্যাচারির ৩.৭২ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারের ৩.৫৯ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৩.৩৯ শতাংশ এবং ইস্টার্ন ইন্সুরেন্সের ৩.৩৬ শতাংশ দর কমেছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading