‘চট্টগ্রামেও হবে মেট্রোরেল’

‘চট্টগ্রামেও হবে মেট্রোরেল’

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০২২ । আপডেট ১৫:১০

ঢাকার মতো চট্টগ্রামেও মেট্রোরেল করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় তিনি এ নির্দেশ দেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এসব তথ‌্য জানান।

পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন, ‘ঢাকার মতো চট্টগ্রামেও একটি মেট্রোরেল তৈরি করতে। শুধু চট্টগ্রাম না, দেশের বড় বড় শহরে এই ধরনের প্রকল্প হাতে নিতে। তবে এখন শুধু চট্টগ্রামেই মেট্রোরেল করতে বলেছেন। বাকিগুলো পর্যায়ক্রমে হাতে নিতে বলেছেন।’

তিনি জানান, দ্রুতই চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading