লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০২২ । আপডেট ১৫:১৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো লিমিটেড) । কোম্পানিটির ১০৬ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং কর্পোরেশনশেয়ার লেনদেন হয়েছে ৬৮ কোটি ৯২ লাখ ২৬ হাজার টাকার। ৪৯ কোটি ৩৮ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ফরচুন সুজ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, লাভেলো আইসক্রিম, জেনেক্স ইনফোসিস, পাওয়ার গ্রিড , সোনালী পেপার, ওরিয়ন ফার্মা এবং জিএসপি ফাইন্যান্স।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading