দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০২২ । আপডেট ১৫:৪৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৭টির বা ৪৪.১৭ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস সোমবার ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৬৩ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬৯ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফারইস্ট লাইফ ইন্সুরেন্স ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা লাইফ ইন্সুরেন্সের ১০ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৯.৯৩ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯.৯১ শতাংশ, এস আলমের ৯.৮৪ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৯.৭৯ শতাংশ, জাহিন টেক্সটাইলের ৯.৫৮ শতাংশ, একটিভ ফাইনের ৮.৬৯ শতাংশ, ওরিয়ন ফার্মার ৭.৮৮ শতাংশ এবং লাভেলো আইসক্রিমের ৭.৪০ শতাংশ দর বেড়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading