দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বুধবার, ৫ জানুয়ারি ২০২২ । আপডেট ১৬:১০

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২১টির বা ৩০.০১ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রাইম ইন্সুরেন্সের ৫.৭৫ শতাংশ।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস মঙ্গলবার প্রাইম ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৮৬ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৮১ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা বা ৫.৭৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রাইম ইন্সুরেন্সের ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৫.৩৯ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্সের ৫.১৪ শতাংশ, সোনালী পেপারের ৪.৭৯ শতাংশ,সোনালী লাইফ ইন্সুরেন্সের ৩.৭৭ শতাংশ, আসিবি সোনালী-১ম মিউচুয়াল ফান্ডের ৩.৭৫ শতাংশ,প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৩.৭০ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের ৩.৪৪ শতাংশ, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ৩.২৮ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৩.২৭ শতাংশ দর কমেছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading