শুক্রবার মুক্তি পাচ্ছে না ‘শান’

উত্তরদক্ষিণ । বুধবার, ৫ জানুয়ারি ২০২২ । আপডেট ১৮:৫৫

করোনার ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির জন্য আগামী ৭ জানুয়ারি পুলিশি অ্যাকশন থ্রিলার ‘শান’ সিনেমার মুক্তি স্থগিত করা হয়েছে। এই তথ্য জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান প্রডাকশন। দেশের করোনা-পরিস্থিতি স্বাভাবিক হলেই সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার বিপরীতে পূজা চেরি। ‘শান’ নির্মাণ করেছেন নির্মাতা এম রাহিম। একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটির কাহিনি সাজিয়েছেন আজাদ খান। ক্রিয়েটিভ প্রধানও তিনি।

সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। এ ছাড়া অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading