শিমুলিয়া ও দৌলতদিয়া নৌরুটে নৌযান চলাচল স্বাভাবিক

শিমুলিয়া ও দৌলতদিয়া নৌরুটে নৌযান চলাচল স্বাভাবিক

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৬ জানুয়ারি ২০২২ । আপডেট ১০:৩৭

প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ-স্পিডবোটসহ নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। পাশাপাশি সকাল ৮টা থেকে চার ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোর থেকে সকল নৌযান ও বুধবার দিবাগত রাত সোয়া ৪টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘কুয়াশার মাত্রা বেশি থাকায় দুর্ঘটনা এড়াতে সকল নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কমে আসলে সকাল ৯টার পর নৌযান চলাচল শুরু করে।’

এদিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, সকাল সোয়া ৮টার দিকে কুয়াশার পরিমাণ কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

ইউডি/ অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading