নিলামে উঠছে আরএসআরএমের জমি ও কারখানা

উত্তরদক্ষিণ । শনিবার, ৮ জানুয়ারি ২০২২ । আপডেট ১৬:৩০

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) একটি কারখানা ও ১০০ শতক জমি বিক্রি করে ঋণের টাকা আদায় করতে নিলাম ডেকেছে সোনালী ব্যাংক। চট্টগ্রামভিত্তিক ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান আরএসআরএমের কাছে সোনালী ব্যাংক এই নিলামের মাধ্যমে ২০১ কোটিরও বেশি টাকা আদায়ের চেষ্টা করছে।

এটি শুধু এক ব্যাংকের ছোট অংক, আরএসআরএমের মূল প্রতিষ্ঠান রতনপুর গ্রুপের কাছে ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পাবে দুই হাজার ২০০ কোটি টাকা। ঋণ হিসেবে নেওয়া এই বকেয়া আদায়ের জন্য এখন পর্যন্ত আরএসআরএমসহ তাদের অন্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অন্তত ২০টি মামলা হয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংকের এক মামলা এবং জনতা ব্যাংকের দুই মামলায় আরএসআরএমের মালিকদের বিরুদ্ধে রয়েছে গ্রেফতারি পরোয়ানাও।

১০ ব্যাংকের ২২০০ কোটি টাকার মামলায় রতনপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাকসুদুর রহমান, চেয়ারম্যান শামসুন নাহার রহমান, ব্যবস্থাপনা পরিচালকের দুই ছেলে— মিজানুর রহমান ও মারজানুর রহমান, পরিচালক ইউনুস ভুঁইয়া এবং মডার্ন স্টিল মিলস লিমিটেডের চেয়ারম্যান মো. আলাউদ্দিনকে আসামি করা হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading