লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । রবিবার, ৯ জানুয়ারি ২০২২ । আপডেট ১৬:৫০
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো লিমিটেড)। কোম্পানিটির ১০৪ কোটি ৬৬লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং কর্পোরেশনশেয়ার লেনদেন হয়েছে ৮০ কোটি ৫৫ লাখ৪ হাজার টাকার। ৬০ কোটি১৯ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্সুরেন্স।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাফার্জ হোলসিম, পাওয়ার গ্রিড, ফরচুন সুজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স, সাইফ পাওয়ারটেক এবং পেনিনসুলা।

