দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । রবিবার, ৯ জানুয়ারি ২০২২ । আপডেট ১৭:২০

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪৮টির বা ৬৫.৬০ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে শ্যামপুর সুগারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস বৃহস্পতিবার শ্যামপুর সুগারের ক্লোজিং দর ছিল ৮৯ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৮৩ টাকা ১০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৬০ পয়সা বা ৭.২৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে শ্যামপুর সুগার ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আরএসআরএম স্টিলের ৫.৮৩ শতাংশ, এস আলমের ৫.৫৯ শতাংশ, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ৫.৩৬ শতাংশ, বিডি থাইয়ের ৫.৩৫ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৫.২১ শতাংশ, সী-পার্লের ৫.১৮ শতাংশ, জিবিবি পাওয়ারের ৫.১৮ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৫.০৬ শতাংশ এবং মেঘনা পেটের ৫.০২ শতাংশ দর কমেছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading