দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । রবিবার, ৯ জানুয়ারি ২০২২ । আপডেট ১৭:১৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৮টির বা ২৫.৯২ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে খুলনা পেপার এন্ড প্রিন্টিংয়ের।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস বৃহস্পতিবার খুলনা পেপার এন্ড প্রিন্টিংয়ের ক্লোজিং দর ছিল ১০ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১১ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে খুলনা পেপার এন্ড প্রিন্টিং ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপারের ৯.৯৬ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৯.৯৫ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৯.৯৪ শতাংশ, এএমসিএল প্রাণের ৮.৭৩ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৭.৫৭ শতাংশ, ন্যাশনাল টি’র ৭.৪৯ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৬.৩৫ শতাংশ, এপেক্স ফুডসের ৬.৩৪ শতাংশ এবং লাভেলো আইসক্রিমের ৫.৯৬ শতাংশ দর বেড়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading