সূচকের বড় পতন, কমেছে লেনদেন

উত্তরদক্ষিণ । রবিবার, ৯ জানুয়ারি ২০২২ । আপডেট ১৭:৩৫

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৯ জানুয়ারি) সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেনের পরিমাণ কমেছে। একই সঙ্গে এদিন শেয়ারবাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটেরও দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৯৩২.৬১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৬৮.১৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৫৭৯.১২ পয়েন্টে।

রবিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮ কোম্পানির মধ্যে বেড়েছে ৯৮টির, কমেছে ২৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর। ডিএসইতে এদিন ১ হাজার ৪৫৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ২২৫ কোটি টাকা কম।

সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ১১২.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ১৯৮.০৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ১৮৪.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৩১০.৩৫ পয়েন্টে এবং সিএসআই সূচক ৪.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬০.৬৯ পয়েন্টে।

রবিবার সিএসইতে ৩০৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। দিন শেষে সিএসইতে ৪০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১ কোটি টাকা কম।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading