ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে সোমবার

ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে সোমবার

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ জানুয়ারি ২০২২ । আপডেট ১০:৩০

সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হাতিরঝিলে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে হাতিরঝিলের প্রবেশপথগুলোতে যানবাহন চলাচল ভোর ৪টা থেকে দুপুর আনুমানিক ১টা পর্যন্ত বন্ধ থাকবে।

হাতিরঝিল এলাকায় যানবাহন চালকদের বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানায়, সোমবার যেসব যানবাহন রেইনবো ক্রসিং দিয়ে হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা ও বাড্ডায় যেতে ইচ্ছুক তারা মগবাজার, মৌচাক হয়ে যাবেন।

রামপুরা ইউলুপ এবং ইসলাম টাওয়ার দিয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে যেতে ইচ্ছুক তারা গুলশান বাড্ডা লিংক রোড হয়ে যাবেন।

পুলিশ প্লাজা হয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে বিভিন্ন দিকে যেতে ইচ্ছুক তারা পুলিশ প্লাজা এবং শুটিং ক্লাবের মাঝের রাস্তা দিয়ে বাড্ডা লিংক রোড হয়ে যাবেন।

এছাড়া সকাল সাড়ে ৫টায় ম্যারাথন দলটি আর্মি স্টেডিয়াম থেকে কাকলী হয়ে গুলশান-২ এবং গুলশান-১ অতিক্রম করে হাতিরঝিলে প্রবেশ করবে। দলটি যতক্ষণ যে সড়ক দিয়ে যাবে, ততক্ষণ সে সকড়টিতে যানবাহন চলাচল সাময়িক বন্ধ থাকবে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading