দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ জানুয়ারি ২০২২ । আপডেট ১৬:১০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৮টির বা ৪৭.২১ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে পপুলার লাইফ ইন্সুরেন্সের।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস রবিবার পপুলার লাইফ ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৮২ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৯০ টাকা ২০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা বা ২০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে পপুলার লাইফ ইন্সুরেন্স ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৯.৯৮ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৯.৯৮ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯.৯৮ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেসের ৯.৯৫ শতাংশ বসুন্ধরা পেপারের ৯.৯৪ শতাংশ, কপারটেকের ৯.৮৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৯.৮৬ শতাংশ, একমি পেস্টিসাইডের ৯.৮৩ শতাংশ এবং পাওয়ার গ্রিডের ৯.৭৩ শতাংশ দর বেড়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading