আমাদের সন্তানের হার্ট বিট শুনেছি আমরা: পরীমনি

আমাদের সন্তানের হার্ট বিট শুনেছি আমরা: পরীমনি

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ জানুয়ারি ২০২২ । আপডেট ১৮:০০

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি মা হতে যাচ্ছে। অনাগত সন্তানের বাবা হচ্ছেন অভিনেতা শরীফুল রাজ। মা হতে যাওয়ার খবর নিজেই জানিয়েছেন পরীমনি।

গণমাধ্যমকে পরীমনি বলেন, ‘কয়েকদিন আগে থেকেই টের পাচ্ছিলাম। তাই আজ হাসপাতালে গিয়েছিলাম। ডাক্তার জানালেন খুশির খবর। খবরটা শুনে রাজ আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমাদের সন্তানের হার্ট বিট শুনেছি আমরা। মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল নারী। আমার সত্যি সত্যি ডানা মেলে উড়তে ইচ্ছে করছে। এ অনুভূতি প্রকাশ করা যায় না, বলে-লিখে বোঝানো যায় না। আমার জীবনের সেরা উপহারটি সৃষ্টিকর্তার কাছ থেকে পেতে যাচ্ছি।’

দোয়া চেয়ে পরী বলেন, ‘আমার ভক্ত, বন্ধু ও স্বজনদের বলবো আমাদের জন্য দোয়া করতে। মমতার ছায়া নিয়ে আমার পাশে থাকতে।’

এদিকে অভিনেতা শরীফুল রাজ বলেন, ‘আমি খুশিতে নাচতেছি। বাবা হওয়ার খুশিতে সারা মাস ধরে বাজি ফাটাবো।’

পরী জানান, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজ্য।

গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ‘গুণীন’ সিনেমার শুটিং করছেন। এই সিনেমার শুটিং চলাকালীন সময়েই প্রেমের সম্পর্কে জড়ান অভিনেতা শরিফুল রাজ ও পরীমনি। এমন গুঞ্জন ছিল আগে থেকেই। তবে এবার আর গুঞ্জন নয়, সরাসরি বিয়ে ও মা হওয়ার খবর জানালেন পরীমনি নিজেই। তিন দিন আগে গিয়াস উদ্দিন সেলিমকে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানান বলে জানা গেছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading