আমাকে একটু শান্তিতে থাকতে দিন : শবনম ফারিয়া

আমাকে একটু শান্তিতে থাকতে দিন : শবনম ফারিয়া

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ । আপডেট ১৭:৪৫

অভিনেত্রী শবনম ফারিয়া প্রায়ই নানান কারণে খবরের শিরোনাম হয়ে থাকেন। কাজের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও হয় নানান চর্চা। সামজিক মাধ্যমে পোস্ট করে অনেক সময় এসব চর্চাকে উস্কে দেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতিক সময়ে সাবেক স্বামী অপুকে নিয়ে খবরে আসেন ‘দেবী’ অভিনেত্রী। এরপর তিনি নতুন প্রেমে পড়েছেন বলে নানা খবর প্রকাশিত হয়। সেসব খবর যে ফারিয়া সমর্থন করতে পারেননি তা সোমবার (১০ জানুয়ারি) করা তার একটি ফেসবুক পোস্টেই স্পষ্ট।

এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব মনগড়া সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ফারিয়া। তিনি লেখেন, ‘আমাকে নিয়ে কারণে-অকারণে অনেক সংবাদ হয়! কিছু সংবাদ দেখে হাসি, কিছু সংবাদ দেখে রাগ হয়! কিন্তু মাঝে মাঝে কিছু সংবাদ দেখে কি বলব খুঁজে পাই না! অবাক হব, মন খারাপ করব, নাকি ক্ষোভ ঝাড়ব বুঝি না!’

ফারিয়ার ভাষায়, ‘আর আমরাও নিউজ না পড়ে শিরোনাম দেখে যেসব কমেন্ট করি, আমাদের কি বোধ শক্তি বলতে কিছুই নেই? আমরা কি এতোই অবুঝ? অনেকে বলে, আপু আপনাকে সাংবাদিকরা অনেক ভালোবাসে, তাই এতো নিউজ করে। ভাই, বিশ্বাস করেন, আমার এতো ভালোবাসার দরকার নাই। আমি সত্যিই টায়ার্ড! এবার একটু শান্তিতে থাকতে দেন আমাকে!’

ফারিয়া কথা, “আপনাদের এসব মনগড়া সংবাদের পর অপ্রয়োজনীয় এতো আলোচনা-সমালোচনা আর ভালো লাগে না! এবার একটু দয়া করেন, আপনাদের ‘সংবাদ আতংক’ থেকে রেহাই দেন। প্রয়োজনে আমাকে বয়কট করেন! তাও একটু মুক্তি দেন। আমি এবং আমার পরিবার টায়ার্ড! প্লিজ…।”

উল্লেখ্য, ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির সঙ্গে যুক্ত হওয়ায় কিছুদিন আগে আইনি জটিলতায় পড়েন শবনম ফারিয়া। বর্তমানে জামিনে রয়েছেন তিনি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading