দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ । আপডেট ১৯:১০

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৯টির বা৫০ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইস্টার্ন ক্যাবলসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস সোমবার (১০ জানুয়ারি) ইস্টার্ন ক্যাবলসের ক্লোজিং দর ছিল ১৩৫ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৪৮ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ৩০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইস্টার্ন ক্যাবলস ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে তিতাস গ্যাসের ৯.৯৭ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৯.৯৬ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯.৯৩ শতাংশ, আরএকে সিরামিকসের ৯.৯৩ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৯.৯৩ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯.৮৫ শতাংশ, সোশ্যাল ইসলামি ব্যাংকের ৯.৭৪ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৯.৫৮ শতাংশ এবং ইফাদ অটোসের ৯.৪৭ শতাংশ দর বেড়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading