করোনা: দেশে একদিনে শনাক্ত ২৪৫৮

করোনা: দেশে একদিনে শনাক্ত ২৪৫৮
করোনা (কোভিড-১৯) ভাইরাস

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ । আপডেট ১৯:১৫

নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ধারায় দেশে এক দিনে শনাক্ত নতুন রোগীর সংখ্যা আরও বেড়েছে; দৈনিক শনাক্তের হার পৌঁছেছে ৯ শতাংশের কাছাকাছি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ৪৫৮ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ২ জনের।

এর আগে, গত বছরের ৯ সেপ্টেম্বর একদিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল, সেদিন ২ হাজার ৫৮৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল। গত এক দিনে দেশে মোট ২৭ হাজার ৩৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৭ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জনে। গত একদিনে আরও ২ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২৮ হাজার ১০৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ২৭৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৫১ হাজার ৩৮৭ জন সুস্থ হয়ে উঠলেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading