করোনাক্রান্ত হয়ে হাসপাতালে সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ । আপডেট ১৯:৫৫
সাবেক শিল্পমন্ত্রী বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মঙ্গলবার (১১ জানুয়ারী) সাম্যবাদী দল (এম এল) থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সাম্যবাদী দলের (এম এল) সাধারণ সম্পাদক জননেতা কমরেড দিলীপ বড়ুয়া কোভিড- ১৯ আক্রান্ত হয়ে সোমবার (১০ জানুয়ারি) থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিবৃতিতে বাংলাদেশের সাম্যবাদী দলের (এম এল) পক্ষ থেকে কমরেড দিলীপ বড়ুয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।
ইউডি/ সিফাত

