দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২ । আপডেট ১৬:২৫

সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৬টির বা ৪১.২৬ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে রংপুর ফাউন্ড্রির।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস বুধবার রংপুর ফাউন্ড্রির ক্লোজিং দর ছিল ১৮৮ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২০৭ টাকা ১০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ৮০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে রংপুর ফাউন্ড্রি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯.৯৫ শতাংশ,ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৯.৯৫ শতাংশ,এপেক্স ফুডসের ৯.৯৫ শতাংশ,পেনিনসুলার ৯.৯১ শতাংশ, জেমিনি সী ফুডের ৮.৭৪ শতাংশ,এএমসিএল প্রাণের ৮.৭৪ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৮.৬৯ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৭.৯১ শতাংশ এবং পাওয়ার গ্রিডের ৬.৭৯ শতাংশ দর বেড়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading