পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৯
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ জানুয়ারি ২০২২ । আপডেট ১৩:০০
ইন্ডিয়ায় পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। এ ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার ময়নাগুড়ি জেলায় এ দুর্ঘটনা ঘটে।
রেলের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা বলেন, দুর্ঘটনার কারণ এখনই বলা যাবে না। কমিশনার অব রেলওয়ে সেফটি আসার পর জানা যাবে।
আহত ৩৬ জনের চিকিৎসা চলেছে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। ৬ জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাদের কয়েকজনকে স্থানান্তর করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। সূত্র: আনন্দবাজার
ইউডি/সুস্মিত

