অনূর্ধ্ব-১৯ মাতানো ক্রিকেটারদের সেরা একাদশে মিরাজ

অনূর্ধ্ব-১৯ মাতানো ক্রিকেটারদের সেরা একাদশে মিরাজ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ জানুয়ারি ২০২২ । আপডেট ১৮:১০

অনূর্ধ্ব-১৯ পর্যায় মাতিয়ে অনেকেই জায়গা করে নেন জাতীয় দলে। তাদের কেউ কেউ চলে যান সেরাদের কাতারে। এমন ১১ ক্রিকেটারকে নিয়ে আইসিসি সাজিয়েছে একটি একাদশ। সেই একাদশে আছেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

একাদশটিতে আছেন সময়ের অন্যতম সেরা দুই ব্যাটার বিরাট কোহলি ও বাবর আজম দুজনই। এছাড়া জায়গা পেয়েছেন কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথের মত তারকারা। অপেক্ষাকৃত তরুণ তারকাদের মধ্যে মিরাজ ছাড়াও আছেন শিমরন হেটমেয়ার, শাহীন শাহ আফ্রিদি ও কাগিসো রাবাদা।

এছাড়া অন্যান্যদের মধ্যে দীনেশ চান্দিমাল, ইয়ন মরগান ও ক্রিস ওকস আছেন এই একাদশে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী অধিনায়ক কেন উইলিয়ামসনকে দেওয়া হয়েছে এই একাদশের অধিনায়কের মর্যাদা।

মিরাজকে নিয়ে আইসিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘হেটমেয়ারের মত মিরাজ ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অধিনায়ক ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনালে ব্যাট হাতে ৬ নম্বরে নেমে ৬০ রান করেন এবং বল হাতে ওপেনার বোলার হিসেবে দুটি উইকেট শিকার করেন। টুর্নামেন্টে চার ফিফটির সাথে ১২ উইকেট ছিল তার।’

আরও বলা হয়েছে, ‘একই বছরে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ঘটে। তিনি ১৭৮ আন্তর্জাতিক উইকেট শিকার করেছেন এবং ৬ বছর পার করার পর টেস্টে ১ হাজারেরও বেশি রান আছে।’

একনজরে আইসিসির একাদশ : বাবর আজম, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন (অধিনায়ক), দীনেশ চান্দিমাল, ইয়ন মরগান, শিমরন হেটমেয়ার, মেহেদী হাসান মিরাজ, ক্রিস ওকস, শাহীন শাহ আফ্রিদি ও কাগিসো রাবাদা।

ইউডি/ অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading