পুষ্প: ৩ মিনিটে সাড়ে ৫ কোটি টাকা নিয়েছেন সামান্থা!

পুষ্প: ৩ মিনিটে সাড়ে ৫ কোটি টাকা নিয়েছেন সামান্থা!

উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ জানুয়ারি ২০২২ । আপডেট ১৯:০৫

বিবাহবিচ্ছেদের পর নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন দক্ষিণ ইন্ডিয়ার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তাই বলে মাত্র তিন মিনিটের জন্য সাড়ে পাঁচ কোটি টাকা!

হ্যা, আল্লু অর্জুনের ‘পুষ্প : দ্য রাইজ পার্ট ১’ সিনেমার আইটেম গান ‘ও অন্তভ’-তে নেচে এমন পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেত্রী। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে এমন দাবি করেছে বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা।

সূত্রটির দাবি, সামান্থার প্রথম আইটেম গান সিনেমাটিতে নতুন মাত্রা যোগ করেছে। মাত্র তিন মিনিট নাচের জন্য অভিনেত্রীকে দেওয়া হয়েছে প্রায় ৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৫ কোটি টাকার বেশি।

তবে গানটির দৃশ্য ধারণের আগে সূত্রের বরাতে ইন্ডিয়ার অন্ধ্র প্রদেশভিত্তিক গণমাধ্যম গ্রেটঅন্ধ্র ডটকমের প্রতিবেদনে প্রকাশ, চার দিন গানের শুট করতে সামান্থা পারিশ্রমিক নিয়েছেন এক কোটি ৭৫ লাখ রুপি (বাংলাদেশের মুদ্রায় দুই কোটি টাকার বেশি), ট্যাক্স ও অন্যান্য খরচ মিলে দুই কোটি রুপি ছাড়াবে।

সুকুমার পরিচালিত সিনেমাটি তামিল, তেলেগু, মালয়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পায় গেল বছরে ১৭ ডিসেম্বর। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল ও রশ্মিকা মন্দানা। অন্ধ্র প্রদেশের চিত্তোর জেলার একটি প্রত্যন্ত অঞ্চলের চোরাকারবারি নিয়ে সিনেমার গল্প। বিশ্বজুড়ে বক্স অফিসে হইচই ফেলে দিয়েছে সিনেমাটি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading