দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ জানুয়ারি ২০২২ । আপডেট ১৭:২০

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮২টির বা ৪৮.১৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আজিজ পাইপসের।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস বৃহস্পতিবার আজিজ পাইপসের ক্লোজিং দর ছিল ১০০ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আজিজ পাইপস ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিডি অটোকারের ৯.৯৯ শতাংশ,প্রাইম লাইফ ইন্সুরেন্সের ৯.৯৭ শতাংশ, এপেক্স ফুডসের ৯.৯৫ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৯.৯৪ শতাংশ,সমরিতা হসপিটালের ৯.৯২ শতাংশ,ফাইন ফুডসের ৯.৮৯ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ৯.৮৪ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৯.৬৫ শতাংশ এবং ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৯.৫৬ শতাংশ দর বেড়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading