নারায়ণগঞ্জ সিটি ভোট সর্বোত্তম: মাহবুব তালুকদার

নারায়ণগঞ্জ সিটি ভোট সর্বোত্তম: মাহবুব তালুকদার

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ জানুয়ারি ২০২২ । আপডেট ১৮:৩০

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভোট সর্বোত্তম হয়েছে। বিগত ৫ বছরে আমার বিবেচনায় প্রথম কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন ও সর্বশেষ নাসিক নির্বাচন সর্বোত্তম। এজন্য নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

রবিবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে ‘আমার কথা’ লিখিত বক্তব্যে মাহবুব তালুকদার এ কথা বলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে আমি কিছুটা বিস্মিত। একজন মাননীয় সংসদ সদস্য আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালিয়েছেন। কিন্তু আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে কোন চিঠি পর্যন্ত দেয়া হয়নি। বরং বলা হয়েছে, তিনি আচরণবিধি লঙ্ঘন করলেও শাস্তিযোগ্য অপরাধ করেননি। আচরণবিধি ভঙ্গ করলে শাস্তিযোগ্য অপরাধ কিংবা শাস্তিহীন অপরাধের বিভাজন কোথায় আছে? তাহলে অন্যান্য মাননীয় সংসদ সদস্যদের আচরণবিধি লঙ্ঘনের দায়ে চিঠি দেয়া হল কেন? এসব বিষয় নির্বাচনে নিরপেক্ষতার লক্ষণ নয়।

মাহবুব তালুকদার বলেন, পত্রিকার সংবাদের তথ্য মতে নারায়ণগঞ্জে নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন কারণে কিছু সংখ্যক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেও এ সম্পর্কে কোন সংখ্যা জানা যায়নি। নির্বাচন কমিশন সচিবালয়ে এসব বিষয়ে কোন তথ্য নেই। এমনকি, অন্যান্য নির্বাচনকালে সহিংসতায় নিহতদের কোন তথ্য নেই। আমরা একসময়ে তফসিল ঘোষণা থেকে নির্বাচন পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট, বিশেষত পোলিং এজেন্টদের কাউকে গ্রেপ্তার করতে বারণ করেছি। তবে ফৌজদারি মামলা বা তাৎক্ষণিক আমলযোগ্য অপরাধ হলে ভিন্ন কথা। আমি নিজে সবসময় গায়েবি মামলার বিরোধিতা করেছি। নির্বাচনকালে গায়েবি মামলার হিড়িক পড়ে যায় কেন, তা এক প্রশ্ন। এই নির্বাচনকালেও পুরোনো মামলায় আটক অব্যাহত রয়েছে, যা দুঃখজনক।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন আমাদের কার্যকালে সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচন। এটি ছিল আমার অনেক প্রত্যাশার স্থান। কারণ, আমি ইতোপূর্বে বলেছি যার শেষ ভালো, তার সব ভালো। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আমি ৪টি কেন্দ্রের ১৪টি বুথ পরিদর্শন করেছি। এই নির্বাচনে উল্লেখযোগ্য কোন সংঘর্ষ ও সন্ত্রাসের ঘটনা ঘটেনি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading