অবরোধ বহাল থাকলে কোনও আলোচনা নয়: ইরান

অবরোধ বহাল থাকলে কোনও আলোচনা নয়: ইরান

উত্তরদক্ষিণ। রবিবার (১৯ এপ্রিল) ২০২৬, আপডেট ২২:৪০

হরমুজে আমেরিকার ঘোষিত নৌ অবরোধ বহাল থাকলে কোনও আলোচনা হবে না বলে জানিয়েছে ইরান।

ইরানের তাসনিম বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, পাকিস্তানে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠানো কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

আমেরিকার নৌ অবরোধ যতক্ষণ বহাল থাকবে পাকিস্তানে কোনও প্রতিনিধি দল পাঠানো হবে না বা কোনও আলোচনাও হবে না, জানানো হয় খবরে।

আমেরিকা ও ইরানের মধ্যে এ সপ্তাহে আবারো শান্তি আলোচনা শুরু করতে আমেরিকার প্রতিনিধিরা পাকিস্তানে যাচ্ছেন বলে রোববার জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

এর পরপরই ইরানের তাসনিম নিউজের ওই খবর এল। এর আগে গত ১১ এপ্রিল ইরান ও আমেরিকার মধ্যে প্রথম দফা আলোচনা সেরেনা হোটেলে অনুষ্ঠিত হয়েছিল।

ইরান ও আমেরিকার কর্মকর্তাদের মধ্যে প্রায় ২১ ঘণ্টার বৈঠক কোনও চুক্তি ছাড়াই শেষ হয়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading