প্রথম ঘণ্টায় লেনদেন ৪৯৯ কোটি টাকা

প্রথম ঘণ্টায় লেনদেন ৪৯৯ কোটি টাকা

উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ জানুয়ারি ২০২২ । আপডেট ১২:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ৪৯৯ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সূত্র-ডিএসই ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৫৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫০৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১০ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৭টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচক উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading