২ কোম্পানির বিক্রেতা নেই

২ কোম্পানির বিক্রেতা নেই

উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ জানুয়ারি ২০২২ । আপডেট ১২:৩৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। সূত্র-ডিএসই।

কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ইন্স্যুরেন্স ও শমরিতা হসপিটাল লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১১টা ২৫ মিনিট পর্যন্ত ইউনিয়ন ইন্স্যুরেন্সের স্ক্রিনে ২ ৬০ লাখ ১২ হাজার ১৬২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে শমরিতা হসপিটালের স্ক্রিনে ১ লাখ ৭৯ হাজার ৩২৫টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading