বিপিএল মাতাতে ঢাকায় আন্দ্রে রাসেল

বিপিএল মাতাতে ঢাকায় আন্দ্রে রাসেল

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২ । আপডেট ১৩:৪০

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তার সঙ্গে এসেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার ইসুরু উদানা। দুজনে খেলবেন মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে দুজনে ঢাকায় পা রাখেন বলে নিশ্চিত করেছেন মিনিস্টার গ্রুপের মিডিয়া বিভাগের প্রধান কে এম জি কিবরিয়া।

রাসেল যোগ দেওয়ায় ঢাকার শক্তি আরো বাড়ল। একই দলে খেলবেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজার মতো অভিজ্ঞ ক্রিকেটার।

মিনিস্টার গ্রুপ ঢাকার স্কোয়াড:
মাহমুদউল্লাহ রিয়াদ, ইসুরু উদানা, কায়েস আহমেদ, নাজিবুল্লাহ জাদরান, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি মুর্তজা, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ শাহজাদ, ফজল হক ফারুকী, নাঈম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান, ইবাদত হোসেন চৌধুরী, রিশাদ হোসেন ও আন্দ্রে রাসেল।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading