বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক পাচ্ছেন ৬ গুণীজন

বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক পাচ্ছেন ৬ গুণীজন

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ জানুয়ারি ২০২২ । আপডেট ১৯:১৫

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ প্রবর্তিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক’ পেতে যাচ্ছেন দেশের ৬ গুণীজন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৭-৩১ জানুয়ারি পর্যন্ত পাঁচদিন ব্যাপী ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবের’ আয়োজন করতে যাচ্ছে আবৃত্তি সমন্বয় পরিষদ। উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উৎসবে প্রদান করা হবে ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক’।

আবৃত্তি সমন্বয় পরিষদ জানায়, ২০২০ সালের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক’ পাচ্ছেন—গোলাম মুস্তাফা (মরণোত্তর)। ২০২১ সালের জন্য আশরাফুল আলম ও সৈয়দ হাসান ইমাম এবং ২০২২ সালের জন্য ভাস্বর বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত চট্টোপাধ্যায় ও কাজী মদিনা। করোনা পরিস্থিতির কারণে তিন বছরের পদক একই উৎসবে প্রদান করা হবে।

জাতীয় পদক প্রবর্তনের অনুমোদন পাওয়ার পর সেই পদক জাতির পিতার নামে প্রদানের জন্য ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট্রেরও অনুমোদন পেয়েছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। এই ট্রাস্টের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading