২২ বছর লিভ-ইনের পর বিয়ে করলেন তারা

২২ বছর লিভ-ইনের পর বিয়ে করলেন তারা

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ জানুয়ারি ২০২২ । আপডেট ২০:৩০

দীর্ঘ ২২ বছর লিভ-ইন করার পর ২০২০ সালের ১৭ জানুয়ারি বিয়ে করেন অভিনেতা দীপঙ্কর দে- অভিনেত্রী দোলন দে। বিয়ের সময়ে দীপঙ্করের বয়স ছিল ৭৫ আর দোলনের ৪৯ বছর। বর্তমানে তাদের বয়স যথাক্রমে ৭৭ ও ৫১। গত পরশুদিন ছিল এই দম্পতির দ্বিতীয় বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনে তোলা ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন এই যুগল।

একই রঙের পোশাক পরার কারণ ব্যাখ্যা করে দোলন দে ইন্ডিয়ার একটি সংবাদমাধ্যমে বলেন, ‘শাড়িটি বেদান্ত মঠ থেকে উপহার পেয়েছিলাম। হঠাৎ কী মনে হলো তাই পরলাম। ওমা! দেখি টিটোদাও (দীপঙ্কর) প্রায় একই রঙের একটি গেঞ্জি বেছে নিয়েছে! হয়ে গেলো রংমিলন্তি।’

দীপঙ্কর ও দোলনের বয়সের ব্যবধান ২৬ বছর। এ নিয়ে কম কথা শুনতে হয়নি তাদের। সমাজের চোখরাঙানি তুচ্ছ করে একই ছাদের নিচে বসবাস করছেন তারা। এ বিষয়ে দোলন বলেন, ‘এখন আর আমায় কিছু বলতে হয় না! গতকালের কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলাম। ভাইরাল সেই সব ছবি। প্রচুর ভালোবাসা, আশীর্বাদ, শুভেচ্ছা পেয়েছি। তারই ফাঁকে একজন বাঁকা কথা বলেছিলেন। দেখলাম, বাকিরাই মুখের উপরে জবাব দিয়ে তাকে চুপ করিয়ে দিয়েছেন।’

টলিপাড়ায় প্রেম-বিয়ে বিচ্ছেদের ঘটনা নিত্য দিনই ঘটছে। এমন ভাঙনের কালেও কী করে অটুট দীপঙ্কর-দোলনের সম্পর্ক? নাকি পুরোটাই নিছক অভ্যাস? এমন প্রশ্নের জবাবে দোলন বলেন—‘নজর দেবেন না! আমরা খুব ভালো আছি। একে অন্যকে ছাড়া বাঁচতে পারব না।’

তাদের সুখী দাম্পত্য জীবনের রহস্য জানিয়ে দোলন বলেন, ‘টিটোদা আমাকে যেমন শাসন করে তেমনি সোহাগও করে। আমিও তাই। ফলে মিলেমিশে থাকতে থাকতে এতগুলো বছর কোথা দিয়ে কেটে গেলো বুঝতেই পারিনি!’

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading