লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২ । আপডেট ১৫:১৫
সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ২৪৬ কোটি ৫৪ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের লেনদেন হয়েছে ৭১ কোটি ৪০ লাখ ৩২ হাজার টাকার। ৪১ কোটি ৩১ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ফরচুর সুজের।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সাইফ পাওয়ারটেক, এসিআই লিমিটেড, জিপিএইচ ইস্পাত, পাওয়ার গ্রিড, একটিভ ফাইন, লিন্ডে বিডি এবং এশিয়া ইন্সুরেন্স।

